যশোরের শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমানসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।
উদ্ধার করা মাদকদ্রব্য আত্মসাতের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
অপকর্মের সাথে জড়িত অন্য পুলিশ সদস্যরা সাব ইনসপেক্টর (এসআই) মোঃ আবুল হাসান, এএসআই আবু বক্কর সিদ্দিক, কনস্টেবল মোঃআব্দুল মান্নান এবং মোঃ ইকবাল হোসেন।
সোমবার(১৬মার্চ) ডিআইজি ডাঃমোঃ মহিদ উদ্দিন এক অফিস আদেশ যার স্মারক নম্বর-জিএ-০২/৩১০৬/৭ তাদেরকে ক্লোজ করা হয়।
আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে শার্শা থানার ওসি মোঃ আতাউর রহমানকে ক্লোজ করে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ)-এ সংযুক্ত করা হয়। এবং একইসঙ্গে এসআই মোঃ আবুল হাসান, এএসআই আবু বক্কর সিদ্দিক, কনস্টেবল মোঃ আব্দুল মান্নান, মোঃ ইকবাল হোসেনকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হলো।
পুলিশের একটি সূত্র বলছে, ওসি ও তার সহযোগীরা উদ্ধার করা ৪৫০ বোতল ফেন্সিডিল ও ১৬ কেজি গাঁজা আত্মসাৎ করে। সে কারনে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা।তবে যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, একটি মামলার আলামত সঠিকভাবে সংগ্রহ না করার কারনে এ পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
Please follow and like us:









