, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মাদারিপুর ফেরত একজন ব্যাংকার কুষ্টিয়ার প্রথম কোভিড ১৯ রোগী সুস্থ হয়ে উঠেছেন




মাদারিপুর ফেরত একজন ব্যাংকার কুষ্টিয়ার প্রথম কোভিড ১৯ রোগী সুস্থ হয়ে উঠেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ১০ ২০২০, ১৮:২৮ | 941 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গত ২২ এপ্রিল কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায় মাদারিপুর ফেরত একজন ব্যাংকার কুষ্টিয়ার প্রথম কোভিড ১৯ রোগী হিসেবে চিহ্নিত হন। ২৩ এপ্রিল ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সের একজন চিকিৎসক এবং ২৬ এপ্রিল মিরপুর উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সের একজন চিকিৎসকের কোভিড ১৯ সংক্রমণ ধরা পড়ে।
তাদের উপসর্গের মাত্রা মৃদু হওয়ায় সকলকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হয়। সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম চিকিৎসাকালীন সার্বক্ষণিক তাদের খোঁজ খবর নেয়া এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে যাতে দ্রুত তাদের উন্নত চিকিৎসার ব্যাবস্থা করা যায় সেই ব্যাপারে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করেন বলে তিনি জানান, অবশেষে হোম আইসোলেশনে চিকিৎসা শেষে পরপর দুইটি স্যাম্পলে সকলের রিপোর্ট  নেগেটিভ আসায় আজ তাদের সুস্থ ঘোষণা করে ছাড় দেওয়া হয়। কোভিড ১৯ রোগ জয় করায় সিভিল সার্জন সকলকে শুভকামনা জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET