২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একজন দপ্তরী কাম প্রহরীর খোলা চিঠি




মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একজন দপ্তরী কাম প্রহরীর খোলা চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৬ ২০২০, ১৮:৩২ | 2460 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মাননীয় প্রধানমন্ত্রী,

আসসালামু আলাইকুম। পত্রের প্রথমে আমাদের মুজিবীয় শুভেচ্ছা নিবেন। আশা করি স্রষ্টার কৃপায় ভালো আছেন। হতাশার করাল গ্রাসে আক্রান্ত হয়ে ৩৬ হাজার ৯৮৮ জন প্রাথমিক দপ্তরী কাম প্রহরীর পরিবারে পক্ষে থেকে আপনাকে এই খোলা চিঠি লিখতে বসলাম এই আশায় যে, বৈষম্যের বেড়াজাল ছিন্নকারী, শোষিতের বন্ধু, স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে দীক্ষিত এই আমার মতো একজন নগণ্য মানুষের লেখা হয়তো কোন না কোন উপায়ে আপনার কাছে পৌঁছাবে।

প্রিয় জননেত্রী,

একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে আপনার ভূমিকা আজ দেশের গণ্ডি পেরিয়ে সমগ্র বিশ্বের কারো কাছে অজানা নয়। আপনার মহান নেতৃত্বে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছি। পদ্মা সেতুর নিজস্ব অর্থায়ন থেকে শুরু করে দেশের প্রতিটি খাতে সমৃদ্ধি এনে দেয়ার একমাত্র নেত্রী যে শেখ হাসিনা তা বাংলাদেশের মানুষ অনেক আগেই জেনেছে। দেশের আপামর জনসাধারণের আশা-ভরসার শেষ আশ্রয়স্থল যে আপনি- তা আপনি নিজেও জানেন।

মমতাময়ী নেত্রী,

সমগ্র দেশ যখন উন্নয়নের জোয়ারে ভাসছে তখন আমরা প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীরা ঘীর্ঘ ৭ বছর ধরে চরম হতাশায় নিমজ্জিত হচ্ছি। স্বাধীন বাংলাদেশে বসবাস করেও দিবা-রাত্রী ২৪ ঘন্টা ডিউটি করে আসছি। শুধু তাই নয় আমরা সুইপারের কাজ থেকে শুরু করে ঝারুদারের কাজ সারা বাংলাদেশের দপ্তরী কাম প্রহরীরা করে আসছি। শুধু মাত্র একটি আশায় সেটা হলো আমাদের চাকুরী জাতীয় করন করা। আমাদের পরিবার নিয়ে দু-মুঠো ডাল ভাতের স্থায়ি ব্যাবস্থা করা। কিন্তু আপনি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হতাসার গ্রস্তর মধ্যে রেখেছেন। আমরা সবাই বাংলাদেশ আওয়ামীলীগ পরিবারের সন্তান। অনুগ্রহ করে আমাদের দিকে সু নজর দিবেন এবং আগামী মুজীব বর্ষে আমাদের চাকুরীর জাতীয় করনের ঘোষনা দিবেন।

প্রিয় বিশ্বনেত্রী,

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং আপনার উন্নয়নের হাতকে ত্বরান্বিত করতে আমাদের মত আওয়ামীলীগ পরিবারের সন্তানের বিকল্প নেই। একমাত্র আওয়ামীলীগ পরিবারের সন্তান আমরা আমাদের চাকুরী জাতীয় করন পারে আপনার সুনিপুণ নির্দেশনা গ্রহণ করে দেশের উন্নয়নকে বেগবান করতে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমারা প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীরা সরকারের সকল সুভিধা থেকে বঞ্চিত হচ্ছি সর্ব শেষ বঞ্চিত হলাম চাকুরী জাতীয় করনে থেকে অনুগ্রহ করে আমাদের স্বাধীন বাংলাদেশে স্বাধীন ভাবে বাচাঁর ব্যাবস্থা করুন। আমাদের ২৪ ঘন্টা ডিউটির হাত থেক বাচাঁন আমাদের চাকুরী জাতীয় করনের ব্যাবস্থা করুন।

প্রিয় মাদার অব হিউম্যানিটি,

আপনার সুবিবেচনাপূর্ণ একটি সঠিক পরামর্শই পারে এই সমস্যার সমাধান ও ৩৬ হাজার ৯৮৮ জন দপ্তরী কাম প্রহরী পরিবারের হতাশা দূর করতে। প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীদের চাকুরী জাতীয় করনের সুযোগ করে দিবেন- সে আশা আমরা আপনার কাছেই করতে পারি। কারণ আমরা বিশ্বাস করি, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন না।

অবশেষে আপনার সর্বাঙ্গীণ মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

ইতি-
বাংলাদেশের সকল দপ্তরী কাম প্রহরীদের পক্ষে,
মোঃ আল-আমিন ইসলাম অনিক
সভাপতি
বাংলাদেশ দপ্তরী কাম প্রহরী শাহজাদপুর উপজেলা শাখা
মোবাইল নং- ০১৭১৭-৯৯৯১৪৭

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET