, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মানব কল্যাণ পরিষদে সপ্তাহব্যাপী বিনামূল্যে ফুড প্রসেসিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন




মানব কল্যাণ পরিষদে সপ্তাহব্যাপী বিনামূল্যে ফুড প্রসেসিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২৩, ২১:৪৮ | 910 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বেকার যুব নারী ও পুরুষের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মাধবীলতা সিটি প্লাজায় মানব কল্যাণ পরিষদে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত এক সপ্তাহের বিনামূল্যে ফুড প্রসেসিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

ফুড প্রসেসিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি নারায়ণগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজুল হক। নারী উদ্যোক্তা উম্মে হাফসা ইভার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।

সাংগঠনিক কর্মকর্তা ইফতে সামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক নাবিলা সুলতানা ও সাংবাদিক আবু নাসের প্রমুখ। এসময় শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET