, , ,

শিরোনামঃ-




মুকসুদপুরে অপহৃত শিক্ষার্থী উদ্ধার, গ্রেফতার -১

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২০ ২০১৮, ১৭:০৮ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শহিদুল ইসলাম, মুকসুদপুর উপজেলা প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে অপহৃত শিক্ষার্থী (১৪) কে উদ্ধার করেছে পুলিশ। সে গোহালা স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। গত বৃহস্পতিবার ভোরে রাজবাড়ী থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী রাজবাড়ী উপজেলার শাহিনকাঠি গ্রামের সিদ্দিক শেখের ছেলে নাঈম শেখ (২১) কে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানাযায়,১২-০২-২০১৮ তারিখে শিক্ষার্থী প্রাইভেট পরে বাড়ি ফিরার সময় অপহরণকারীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে শিক্ষার্থীর বাবা মুকসুদপুর থানায় ৬ জনকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং- ২০ তারিখ-১৭-০৪-২০১৮ ইং।
পুলিশ অপহরণকারীদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী এলাকা থেকে মুকসুদপুর থানার জলিরপাড় পুলিশ ক্যাম্পের আইসি  নব কুমার ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে ১৯ এপ্রিল বৃহস্পতিবার ভোরে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করে ও অপহরনকারী ১ নং আসামী নাঈম শেখ(২১) কে গ্রেফতার করে। তদন্তকারী কর্মকর্তা এসআই নব কুমার ঘোষ জানান, শিক্ষার্থীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং আসামীকে বিজ্ঞ আদালত গোপালগঞ্জ জেলহাজতে প্রেরণ করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET