, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মেয়র আনিসের পদত্যাগ, হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী




মেয়র আনিসের পদত্যাগ, হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০২৩, ১৪:১৩ | 813 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মেহেদি জামান লিজন-
ত্রিশাল পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন এবিএম আনিসুজ্জামান আনিস । তিনি ময়মনসিংহ -৮ (ত্রিশাল) আসনে স্বতন্ত্র প্রার্থী হতে যাচ্ছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন মেয়র এবিএম আনিসুজ্জামান আনিস । পরে বিকালে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে ত্রিশাল পৌরসভার মেয়র পদ শূন্য ঘোষণা করা হয়। এবিএম আনিসুজ্জামান জেলা আওয়ামী লীগের সদস্য ও ত্রিশাল পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র নির্বাচিত হয়েছেন।
জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশাল আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার লক্ষ্যে এবিএম আনিসুজ্জামান আনিস মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন। বিষয়টি নিয়ে এ আসনের ত্রিশাল উপজেলাজুড়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে।
সদ্য সাবেক পৌর মেয়র এবিএম আনিসুজ্জামান সাংবাদিকদের জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি রাজধানীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। পরে বিকালের দিকে মেয়র পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।
তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি বিধায় মেয়র পদ থেকে পদত্যাগ করেছি। বুধবার (২৯ নভেম্বর) মনোনয়নপত্র দাখিল করবো।
প্রসঙ্গত, ময়মনসিংহ -৭ ( ত্রিশাল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET