, , ,

শিরোনামঃ-




মোংলাতে ৫০ পিস ইয়াবা সহ যুবক আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ০৮ ২০১৮, ১৯:৫৫ | 838 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোল্যা রনি মোংলা প্রতিনিধিঃ- বাগেরহাট জেলার মোংলা উপজেলার মোংলা কলেজ রোড নামক এলাকার একটি বাড়ি থেকে ৫০ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম বাপ্পী (২২) নামে এক যুবককে আটক করেছে জেলা ডিবি পুলিশ। শনিবার দুপুরে বাপ্পীকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বাগেরহাট জেলা ডিবি পুলিশের এসআই তন্ময় জানান, মোংলা কলেজ রোডের মৃত দেলোয়ার হোসেন আকনের বাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তারা শুক্রবার রাতে উক্ত বাড়িতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম বাপ্পীকে আটক করে। এছাড়াও একই ঘরের অপর রুম থেকে আরো ৩০ পিস ইয়াবা র্অথাৎ মোট ৫০ পিস ইয়াবা ও ১৫ পুরিয়া গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ।

এ ঘটনায় আটক বাপ্পী ছাড়াও বাড়ির মালিক দেলোয়ার হোসেন আকনের স্ত্রী রিনা বেগম (৪০) ও তার ছেলে রিয়াদ হোসেন আকাশকে (২২ ) আসামি করে বাগেরহাট ডিবি পুলিশের এসআই তন্ময় বাদী হয়ে মোংলা থানায় মাদক আইনে মামলা করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET