, , ,

শিরোনামঃ-




মোংলায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে কোটি টাকা আত্বসাৎ এর অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ১৭ ২০১৮, ১৯:১৪ | 1022 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোল্যা রনি, মোংলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের আন্ধারিয়া কওমী মাদ্রাসা সুপার মওলানা শহিদুল ইসলাম (৩৩) এর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাৎ অভিযোগ পাওয়া গেছে। উক্ত এলাকার শত শত সাধারণ মানুষদের বিভিন্ন পন্য দেয়ার প্রনলোভ দেখিয়ে প্রায় পাঁচ শতাধিক মানুষের কাছ থেকে হাতিয়ে নেয় কোটি টাকা। ভুক্তভোগী সাধারণ মানুষ মাদ্রাসার সুপার হিসাবে বহুদিন

অত্র মাদ্রাসায় শিক্ষাকতা করার সুবাদে অন্ধ বিশ্বাস করে তাকে টাকা দিয়ে আসছিলেন। এমতবস্থায়, গত ১৫ জুলাই প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা নিয়ে আত্মগোপন করে এই প্রতারক চক্রের মুলহোতা শহিদুল। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়। তিনি প্রায় তিন বছর

আগে থেকে আন্ধারী কওয়ামি মাদ্রসার সুপার হিসাবে দায়িক্তভার গ্রহন করে। স্থানীয়রা জানায়, মাদ্রসার ছাত্রদের দিয়ে বিভিন্ন এলাকায় টাকা আদায় করে মাদ্রসার ফান্ডে জমা না দিয়ে নিজের পকেট ভারি করত সহিদুল । বিভিন্ন সময় জায়গা কিনে দেয়ার দালালি ও করতেন এই শহিদুল নামের ভন্ড প্রতারক । খোঁজ নিয়ে জানা গেছে, শহিদুল প্রায় এক বছর আগে কিস্তির মাধ্যমে বিভিন্য পন্যসামগ্রী দেয়ার কথা বলে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ও হাতিয়ে নেয়। কিছুদিন আগে এক কোটি টাকার নিয়ে হঠাৎ আত্মগোপন করার কারনে অসহায় ভুক্তভোগীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। প্রায় ৫০০ জন এর কাছ থেকে টাকা আত্মসাতের কারনে এলাকায় এই প্রতারক শহিদুলকে নিয়ে আলোচনা তুঙ্গে। এ বিষয়ে ভুক্তভোগীরা স্থানীয় ইউপি সদ্যসের সহায়তা চাইলে গেলে তিনি প্রশাসনের মাধ্যমে বিষটি সুরহা করার আশ্বাস প্রদান করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET