, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • মোবাইলে কথা বলার সময় কুষ্টিয়ায় ট্রেনে কাঁটা পড়ে যুবকের মৃত্যু!




মোবাইলে কথা বলার সময় কুষ্টিয়ায় ট্রেনে কাঁটা পড়ে যুবকের মৃত্যু!

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০২০, ১৮:৩১ | 1020 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 কুষ্টিয়ায় মোবাইলে কথা বলার সময় ট্রেনে কাঁটা পড়ে প্রতিবন্ধী শাহজাহান শেখ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বড় স্টেশনের পূর্বপ্রান্তে হরিশংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান শেখ শহরতলীর হরিশংকরপুর উত্তর লাহিনী এলাকার সাত্তার শেখের ছেলে।

এলাকাবাসী  জানান, শাহজাহান শেখ বাক ও শ্রবণ প্রতিবন্ধী (বোবা)। সে সকালে রেললাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলছিলেন। এসময় ট্রেনে কাঁটা পড়ে সেখানেই তার মৃত্যু হয়।

পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, ‘মঙ্গলবার সকালে পোড়াদহ হতে গোয়ালন্দগামী ছেড়ে যাওয়া ‘যমুনা’ ট্রেনে কাটা পড়ে মারা যান ওই প্রতিবন্ধী। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET