, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • যশোরের দুটি আসনে ধানের শীষ চান মা-ছেলে, স্বামী-স্ত্রী




যশোরের দুটি আসনে ধানের শীষ চান মা-ছেলে, স্বামী-স্ত্রী

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ২২ ২০১৮, ২০:১৮ | 879 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অনলাইন ডেস্কঃ- আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের দুটি আসনে বিএনপি থেকে নির্বাচন করতে মা, ছেলে ও স্বামী, স্ত্রী মনোনয়ন চেয়ে আবেদন করেছেন।

মণিরামপুরে জাহানারা বেগম, তার ছেলে মুনির আহম্মেদ বাচ্চু এবং বাঘারপাড়ায় টি এস আইয়ুব, তার স্ত্রী তানিয়া রহমান সুমী ধানের শীষ প্রতীক চেয়েছেন।

জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ১২ নভেম্বর থেকে শুরু হয় বিএনপির মনোনয়ন ফরম বিতরণ। আর শেষ হয় ১৬ নভেম্বর। এই সময়ে যশোরের ৪১ জন বিএনপি নেতা ধানের শীষ প্রতীকের জন্য আবেদন করেছেন। যার মধ্যে দুটি আসনে একই পরিবারের একাধিক ব্যক্তি আছেন।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব ও তার স্ত্রী তানিয়া রহমান সুমী ধানের শীষ প্রতীক চেয়ে আবেদন করেছেন। এ ছাড়া এই আসনে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, মেজর (অব.) কোহিনূর আলম নূর ও যুবদলের কেন্দ্রীয় নেতা নূরে আলম সোহাগ।

একই পরিবার থেকে বিএনপির মনোনয়ন ফরম জমা দিয়েছেন যশোর-৫ আসনেও। এখান থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চান সাবেক সংসদ সদস্য প্রয়াত আফসার আহমেদ সিদ্দিকীর স্ত্রী জাহানারা বেগম ও তার ছেলে যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু। এছাড়া ধানের শীষ প্রতীক চেয়ে আবেদন করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মুছা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মেজবাহ-উর-রহমান, সহ-আইন বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ গফুর, মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট শহিদ ইকবাল হোসেন ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম গোলাম মোস্তফা তাজ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET