বাগেরহাটের যাত্রাপুর ইসলামিক ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৯ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় প্রতিষ্ঠান সভাপতি এস কে বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ফলাফল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, লতিফ মাস্টার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুফতি মাওলানা রুহুল আমিন, প্রতিষ্ঠানের জমিদাতা শেখ আব্দুল গাফফার, পরিচালনা কমিটির সদস্য আনিসুর রহমান বাবু, শামীম হাসান, মশিউর রহমান, শেখ রিপন, খান সোহেল, শেখ সাজ্জাদ হোসেনসহ শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাওলানা আজাদুল ইসলাম এবং মাওলানা নুরুল হুদা।
অনুষ্ঠানে যাত্রাপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার জন্য একটি পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা ছাড়াও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। তাছাড়া পবিত্র কোরআন শরীফের নতুন ছবক, পাগড়ি প্রদান, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং নবীনদের বরণ করে নেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিপিএ রফিকুল ইসলাম জগলু বলেন, এই প্রতিষ্ঠানে একটি বহু দল ভবন খুবই প্রয়োজন ছিল। সরকার থেকে বরাদ্দ করানোর পিছনে যারা পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন লেখাপড়ার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ নিতে হবে। এই প্রতিষ্ঠান থেকেই একদিন বিশ্বসেরা আলেম-ওলামা ডাক্তার ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশার মানুষ দেশের কল্যাণে কাজ করবেন বলে আশা করেন রফিকুল ইসলাম জগলু।








