৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন রানীশংকৈলের কামাল আনোয়ার ।




যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন রানীশংকৈলের কামাল আনোয়ার ।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৬ ২০২৬, ০০:২৭ | 614 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবঘোষিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন রানীশংকৈল উপজেলার কামাল আনোয়ার আহাম্মেদ। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। ঘোষিত এই পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন রেজাউল কবীর পল।
কমিটিতে কামাল আনোয়ার আহাম্মদ ছাড়াও সহ-সভাপতি পদে আরও স্থান পেয়েছেন জিয়াউর রহমান জিয়া, মাহফুজুর রহমান মাহফুজ, জাহাঙ্গীর আলম দুলাল, শাহ আলম চৌধুরী, সাইদুর রহমানসহ মোট ৩০ জন নেতা। অন্যদিকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে বিল্লাল হোসেন তারেককে।
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি মনোনীত করায় বিএনপির শীর্ষ নেতৃত্ব ও যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কামাল আনোয়ার। দলের নির্দেশনায় আগামী দিনে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৯ জুলাই যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল। তার প্রায় ২৩ মাস পর আজ সংগঠনটির ১৫১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলো। নতুন এই কমিটি ঘোষণার পর যুবদলের তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে এছাড়াও কামাল আনোয়ারের নিজ উপজেলায় আনন্দ মিছিল ও সামাজিক মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছেন দলীয় নেতাকর্মীরা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET