, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রচনা প্রতিযোগিতায় প্রথম সিরাজগঞ্জের জয়ী বিশ্বাস




রচনা প্রতিযোগিতায় প্রথম সিরাজগঞ্জের জয়ী বিশ্বাস

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ১৯ ২০২১, ২৩:৩১ | 1027 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরষ্কার পেলেন সিরাজগঞ্জের জয়ী বিশ্বাস । সে সিরাজগঞ্জ সদর উপজেলার কালীবা‌ড়ি এলাকার সুরজিৎ কুমার বিশ্বাসের মেয়ে । বর্তমানে সিরাজগঞ্জ সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে রচনায় ক গ্রুপে অংশ গ্রহণ করে প্রথম স্থান অধিকার করে। এই বিষয়ে জয়ী বিশ্বাস এর মা রাখী সাহা জানান, ছোটবেলা থেকেই জয়ী বিশ্বাস অনেক বুদ্ধিমতি ও পড়াশোনায় ভালো । সৃজনশীলতা কাজের প্রতি তার খুবই আগ্রহ রয়েছে । মে‌য়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই, সে যেন মানুষের মতো মানুষ হয়ে দেশের সেবা করতে পারে । উক্ত অনুষ্ঠানটি সিরাজগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি প্ররিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নূরে আলম হীরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET