, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে নগরীর কাজলায় পাটখড়িবোঝাই ট্রাকে আগুন




রাজশাহীতে নগরীর কাজলায় পাটখড়িবোঝাই ট্রাকে আগুন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০২৩, ১৭:৩৩ | 803 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে পাটখড়িবোঝাই চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা।
রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে মহানগরীর মতিহার থানার রাজশাহী বিশ^বিদ্যালয় কাজলাগেটের সামনে এ ঘটনা ঘটে।
সোমবার (২৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন। তিনি জানান, বানেশ^র থেকে একটি ট্রাক পাটখড়ি নিয়ে কাশিয়াডাঙ্গা যাচ্ছিল। পথে ট্রাকটি কাজলায় আসলে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে মারে দৃর্বৃত্তরা। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়।
তিনি আরও জানান, পুরো ট্রাকটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা এসে আগুন নেভায়। ততক্ষনে ট্রাকটি পুরোটা পুড়ে যায়।
ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। ট্রাকটির মালিক বাদী হয়ে মামলা করবেন। মামলা হলে অপরাধীদের আটকে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান ওসি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET