, , ,

শিরোনামঃ-




রাজশাহীতে বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৩ ২০২২, ১৮:২৭ | 905 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর গোদাগাড়ীতে বাসের চাপায় আনন্দ সরেন (১৩) নামের এক সাইকেল আরোহী স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনন্দ সরেন উপজেলার মানাদীঘি গ্রামের বিশ্বনাথ সরেনের ছেলে। এছাড়া সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।
রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ীতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ওই সাইকেল আরোহীকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে ভর্তি করে। এ সময় সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য রামেক মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET