৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি-সহ শীর্ষ সন্ত্রাসী শরিফুল গ্রেফতার




রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি-সহ শীর্ষ সন্ত্রাসী শরিফুল গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২০ ২০২৫, ২২:৪১ | 732 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর দূর্গাপুরে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি -সহ শীর্ষ সন্ত্রাসী শরিফুলকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৯ জুন), ভোর সাড়ে ৫টায় দূর্গাপুর থানাধীন জয়নগর কুলনঠিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার মাটির নিচে লুকানো অবস্থায় ১টি , ১টি ও ৫ রাউন্ড তাজা উদ্ধার করা হয়।
গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী মোঃ শরিফুল ওরফে শরিফ (৩০), সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ আদর্শগ্রাম এলাকার মোঃ শফিকুল ইসলাম ওরফে বাবুর ছেলে।
শুক্রবার সকাল ৯টায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কথিত শীর্ষ সন্ত্রাসী শরিফুলের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে এবং সে একটি সংঘবদ্ধ গ্রুপের সমন্বয়ে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে তাকে দীর্ঘদিন যাবত র‌্যাব-৫, এর গোয়েন্দা দল অনুসরণ করে আসছিলো। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে রাজশাহীর দূর্গাপুরের জয়নগর কলনঠিয়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শরিফুলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, তার হেফাজতে অবৈধ অস্ত্র রয়েছে যা তার শ্বশুর বাড়ীতে লুকানো আছে। এরপর তাকে সাথে নিয়ে তার শ্বশুরের বসতবাড়িতে যাওয়া হয়। এ সময় তার দেখানো খড়ের ঘরের ভিতরে ২ফিট মাটির নিচে পুতে রাখা অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শীর্ষ সন্ত্রাসী শরিফুল ও তার চক্রের অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারে র‌্যাব-৫, এর গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে।
এ ব্যপারে গ্রেফতার শরিফুলের বিরুদ্ধে দূর্গাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে দূর্গাপুর থানা পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET