৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • রাজশাহীতে সন্ত্রাসীদের মারপিটে যুবলীগ নেতার মৃত্যু




রাজশাহীতে সন্ত্রাসীদের মারপিটে যুবলীগ নেতার মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ০২ ২০১৮, ১৯:০০ | 1083 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীর মতিহার থানার খড়খড়ি বাইপাস এলাকায় মাছ ব্যবসা কেন্দ্র করে বিরোধের জের ধরে দুই পক্ষের মারামারিতে আহত যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মোহন আলী (৩০)। তিনি পবার ললিতাহার গ্রামের আবু হানিফের ছেলে।এবং তিনি পারিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। মতিহার থানার ওসি শাহদাৎ হোসেন খান বলেন,মোহন আলী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ১০টার দিকে মারা যান। এর আগে গত ২১ সেপ্টেম্বর রাজশাহী নগরীর মতিহার থানার খড়খড়ি বাইপাস মোড়ে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে মোহন গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।এ ঘটনায় ছয়জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে আসামিদের কারাগারেও পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET