, , ,

শিরোনামঃ-




রাজশাহীর তাহেরপুর বাজার থেকে চাঁদাবাজ রাজিব গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৫ ২০২৪, ০০:২৭ | 796 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তাহেরপুর বাজার থেকে চাঁদাবাজ চক্রের সদস্যকে মোঃ বজলুর রশিদ ওরফে রাজিবকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব।
রবিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫টায় রাজশাহীর বাগমারা থানাধীন তাহেরপুর বাজার পাট হাটের মোড়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ, ভাউচার ও টোকেন উদ্ধার-সহ চাঁদা উত্তোলিত নগদ ৩৫০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতার চাঁদাবাজ চক্রের মূলহোতা: মোঃ বজলুর রশিদ অরফে রাজিব (৪০), সে বাগমারা থানার তাহেরপুর পাবনাপাড়া এলাকার মোঃ আব্দুর রহমানের ছেলে।
রবিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতার চাঁদাবাদ রাজিব দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাউচারের (রশিদ, টোকেন) মাধ্যমে বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার এবং লেগুনাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছে। কোন চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি প্রদর্শন করে এবং সময় মারধর-সহ গাড়ী ভাংচুর করে থাকে।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে বাগমারা থানায় চাঁদাবাজি মামলা দায়ের করা রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET