১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • রাজশাহী নগরীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত ৭




রাজশাহী নগরীতে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত ৭

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১০ ২০২৩, ১৮:০১ | 787 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন গুরুত্ব আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পবার হরিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে।
আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের মতিউর রহমান (৪০) তার স্ত্রী সীমা (৩০) সীমার বাবা মন্টু (৬০), মন্টুর বোন রাসনা (৭০) সজিব (১৫), সজিব (৩৩), সুফিয়ান (৬) ও মাইক্রোচালক রুবেল।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল বাশার। তিনি জানান, আর রাজশাহী থেকে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে হরিপুর এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষ হয়।
তিনি আরও জানান, দূর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রীরা গুরুত্বর আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রামেক হাসতালে নিয়ে সেখানে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET