১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজারহাটে পুত্রের কুড়ালের আঘাতে মা খুন

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ২০ ২০২০, ১৯:২৬ | 802 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাটে মানসিক ভারসাম্যহীন পুত্রের কুড়ালের আঘাতে মা মেহেরজান মিনি (৫৫) খুন হয়েছে।
আজ  শুক্রবার দুপুর ২টায় উপজেলার উমর মজিদ ইউনিয়নের উমর পন্থাবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনার পরপরই ঘাতক পূত্র মন্তাজুল (৩০) কে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, মন্তাজুল ইসলাম (৩০) গত ৭-৮ বছর থেকে মাদকাসক্ত ছিল। গত  ২-৩ বছর ধরে সে মাদক সেবন না করায় সে মানসিক ভারসাম্যহীন  হয়।  প্রায় সময় সে মানুষকে ধরে মারত। তার এই পাগালামির জন্য তার স্ত্রী ৫ পূর্বে তালাক দিয়ে চলে যায়।
 ঘটনার দিন মা ঘরে বসে যোহরের নামাজ পরছিলেন। ওই  সময় মাকে নামাজরত অবস্থায় সে কুড়াল দিয়ে গলায় বারবার কোপাতে থাকে। ঘটনাস্থলেই তার মা মেহেরজান মিনির মৃত্যু হয়। নিহত মেহেরজান মিনি বেগমের স্বামী সোলায়মান একজন কৃষক। চার ভাই এক বোনের মধ্যে মন্তাজুল দ্বিতীয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষ্ণ কুমার সরকার জানান, পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়না তদন্তের মর্গে পাঠানো হচ্ছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET