১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রাজারহাটে প্রতারক চক্রের ফাঁদে দুলালী

এ এস লিমন, রাজারহাট,কুড়িগ্রাম করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ০৬ ২০২০, ০৪:০১ | 887 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুড়িগ্রামের রাজারহাটে ব্র্যাক অফিসে অভিনব কায়দায় প্রতারণা করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্ররা। এ প্রতারণার ফাঁদে পড়েছেন রাজারহাট উপজেলার চাকিপশার ইউনিয়নের চাকিপশার তালুক গ্রামের দুলালী (২২) নামে এক গৃহবধু। এ ঘটনায় তার স্বামী বেলাল হোসেন বুলু  নিরুপায় হয়ে বৃহস্পতিবার রাতে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার দুপুর ২টায় রাজারহাট ব্র্যাক শাখার সমিতি ভুক্ত দুলালী (২২) নামের এক গৃহবধু  ৪০ হাজার টাকা ঋণ উত্তোলন করে টাকা গুনতে থাকে ওই সময় অফিসের জনৈক ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে তাকে বলেন, টাকাগুলো ভালভাবে গুনে নেন, গুনতে না পারলে আমি গুনে দিচ্ছি। সহজ সরল ওই মহিলা টাকাগুলো তাকে গুনতে দেন। ওই সময় অজ্ঞাত ওই ভূয়া কর্মচারীসহ ২/৩ জন অভিনব কায়দায় আসল টাকা সরাইয়া নকল কাগজের টাকার বান্ডিল সাদা কাগজ দিয়ে মোড়াইয়া তাঁর হাতে দিয়ে প্রতারক চক্ররা চম্পট দেয়। দুলালী সহজ সরল মনে টাকার বান্ডিল নিয়ে ব্র্যাক বাজার  খরচ নিতে  টাকা বের করে দেখে সবগুলো কাগজের টাকা। তখন ওই ভূয়া কর্মচারীককে খোঁজা-খুঁজি করলে তাৎক্ষণিক তাঁরা পালিয়ে যায়।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, থানায় অজ্ঞাত নামীয় অভিযোগ দায়ের হয়েছে এ ঘটনায় প্রতারক চক্রদের গ্রেপ্তারের পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এত বড় একটি প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা নেই এটা ভাবতে ও অবাক লাগে। দ্রুত এসব প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্হাপন করা জরুরী মনে করছেন সচেতন মহল।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET