কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু সহ মোটরসাইকেল আরোহী তাইজুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।
বৃহস্পতিবার ১৫ জুলাই বিকাল ৩ ঘটিকা ছিনাইহাট এলাকায় টলির সাথে মোটরসাইকেলর ধাক্কা লেগে ধুমড়ে মুছড়ে পড়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে রাজারহাট উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা মুহাম্মদ আশাদুজ্জামান জুয়েল বলেন, চেয়ারম্যান নুুরুজ্জামান হক বুলুর ডান পায়ে এবং বাম হাতে গুরুতর জখম হয়েছে। তবে সমস্যার কিছুই নেই। তাকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আশা করছি দু একদিনে তিনি সুস্থ্য হবেন।
Please follow and like us:









