১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • রাণীশংকৈলে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত




রাণীশংকৈলে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৮ ২০২৪, ১৮:৪৬ | 876 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে সোমবার ২৮ অক্টোবর সকাল ১১টায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরন ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে সেমিনারে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, শিক্ষা অফিসার বেলাল হোসেন ও জামায়াতে ইসলামী নেতা রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে
সভাপতি সবাইকে স্বাগত জানিয়ে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত বিধিমালা পড়ে শোনান।এইসাথে তিনি এ সমস্ত বিধি পালনে ও প্রচারে বিশেষত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেন। ব্যবসায়ীদের ও বাজার ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য দেন- বণিক সমিতির নেতা মখলেসুর রহমান ও ইস্তেখার আলম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, শিবদিঘি পৌর মার্কেট সমিতির সভাপতি আনিসুর রহমান বাকী ও সম্পাদক বিএনপি নেতা বকুল মজুমদার, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও দুই প্রেসক্লাবের সভাপতি  প্রমুখ।
সেমিনারে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে ও ঔষধসহ বিভিন্ন দোকানের খাদ্য সামগ্রীর মান নিয়ন্ত্রণে বিভিন্ন সুপারিশ করা হয়। এসময় বিভিন্ন দোকানে মালিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET