১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • নাগরিক দূর্ভোগ
  • রামগঞ্জের আল-ফারুক হাসপাতালে শিশুর চিকিৎসা নিয়ে অভিযোগ ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়




রামগঞ্জের আল-ফারুক হাসপাতালে শিশুর চিকিৎসা নিয়ে অভিযোগ ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০২৫, ১৮:১১ | 686 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রামগঞ্জে বেসরকারি আল-ফারুক হাসপাতালে শিশুর চিকিৎসা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের ঘটনাটি ঘটে গত ১৫ ডিসেম্বর, তবে বিষয়টি আলোচনায় আসে ২১ ডিসেম্বর, যখন খান সবুজ নামে একটি ফেসবুক আইডি থেকে পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টে দাবি করা হয়, ঠান্ডা ও জ্বরজনিত কারণে তাঁর ৯ মাস বয়সী শিশুকে আল-ফারুক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ইনজেকশন দেওয়ার জন্য ক্যানোলা সেট করতে গিয়ে একই স্থানে ৬-৭ বার চেষ্টা করা হয়, প্রায় ১৫-২০ মিনিট সময় নেয়। এতে শিশুর হাতে একাধিক ফোঁড়া দেখা যায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, সংশ্লিষ্ট নার্সদের অদক্ষতা ও অসতর্ক আচরণের কারণে শিশুটি মানসিকভাবে ভীত হয়ে পড়ে এবং ঘটনার পর থেকে ইনজেকশন দেখলেই আতঙ্কিত হয়ে যায়।এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই শিশু রোগীদের চিকিৎসায় বিশেষ সতর্কতা, দক্ষ নার্স নিয়োগ এবং বেসরকারি হাসপাতালগুলোর ওপর নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আল-ফারুক হাসপাতালের ম্যানেজার কাউসার আলম জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবহিত নন এবং রোগীর পরিবার থেকে এ বিষয়ে কেউ তাঁর কাছে কোনো অভিযোগ জানাননি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET