, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামগঞ্জে আগুনে পুড়ে গেছে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান !




রামগঞ্জে আগুনে পুড়ে গেছে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান !

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০২৩, ১৬:২৭ | 814 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

লক্ষ্মীপুরের রামগঞ্জে বৈদ্যুতি শটসার্কিট সংগঠিত হয়ে আগুনে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার লামচর ইউনিয়নের পানপাড়া বাজারে মেইন রোড সংলগ্ন মার্কেটে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। রামগঞ্জ ও রায়পুর ফায়ার ষ্টেশনের দুইটি ইউনিট ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুনে নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।
আগুনে নাসিরের কনফেকশনারীর নগদ টাকাসহ ৩ লাখ টাকা, নুর হোসেনের মুরগীর দোকান নুরএন্টারপ্রাইজের ৫ লাখ টাকা, মুন্সীহার্ডওয়ারের ১০ লাখ টাকা ও নিউ চয়েজ ফার্নিচারের ২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিসান জানান, আগুনের খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে বাজারের অন্য ব্যবসায়ী ও এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনার আপ্রাণ চেষ্টা করি।
পানপাড়া বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হারুন অর রশিদ জানান, আগুন নিয়ন্ত্রনে স্থানীয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতা না থাকলে পুরো বাজার পুড়ে ছাইহ য়ে যেতো।
রামগঞ্জ ফায়ার ষ্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর কামরুল হাসান জানান, নুর হোসেনের মুরগীর দোকানের মোটরের সংযোগ থেকে আগুনের সূত্রপাত। এছাড়া পাশের একটি দোকানে পেট্রোল থাকায় আগুনে ক্ষয়ক্ষতি পরিমান বেশি হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET