২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রামগঞ্জে নির্বিচারে লুট হচ্ছে ফসলি জমির টপসয়েল

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০২৫, ২১:০১ | 679 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রামগঞ্জ উপজেলাব্যাপী নির্বিচারে ফসলি জমির টপসয়েল লুটপাট চলছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিধান অনুযায়ী এমনটা দন্ডনীয় অপরাধ ও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিরক্ষা আইন ২০২৩ অনুযায়ী উক্ত অপরাধে ২ থেকে ৭বছরের জেল জরিমানার বিধান থাকলেও রামগঞ্জে এমন বিধানের প্রয়োগ হচ্ছেনা। ফলে একটি কুচক্রী মাটি খেকো মহল রাতে দিনে সমান তালে ফসলী জমির টপসয়েল লুটপাট করে নিয়ে যাচ্ছে। এতে করে গোটা রামগঞ্জ ব্যাপী দেখা দিয়েছে গণঅসন্তোষ।
সড়জমিন ঘুরে দেখা যায়, উপজেলার ভোলাকোট ইউনিয়নের আকারতমা, কাঞ্চনপুর ইউনিয়নের শেপালীপাড়া, ইছাপুর ইউনিয়নের শিবপুর, সোন্দড়া, রাঘবপুর, শ্রীরামপুর, চন্ডিপুর ইউনিয়নের ফতেপুর সহ পৌরসভার বিভিন্নস্থানে প্রত্যক্ষভাবে লুট হচ্ছে ফসলি জমির টপসয়েল। নিষিদ্ধ বাহন ট্রলি দিয়ে ওই টপসয়েল আনা-নেওয়া করায় এবড়ো-থেবড়ো হয়ে পড়ছে আশে পাশের কৃষকদের আবাদি ভূমি। মাটিখেকো চক্র অত্যান্তপ্রভাবশালী। যে কোন সরকারের আমলেই এদের দাপট থাকে সমানে সমান।
ইছাপুর ইউনিয়নের একজন কৃষক জানান, কামাল হোসেন নামের একজন মেম্বার মাটি খেকো চক্রের সাথে জড়িত। এরা ফসলি মাঠের মাঝপ্রান্তে ভেকু মেশিন বসিয়ে ১৫ থেকে ২০ ফুট গভীর গর্ত করে মাটি নিয়ে যায়। তাদের রয়েছে নিজস্ব ট্রলি। সূত্রমতে রামগঞ্জব্যাপী নিষিদ্ধ সংখ্যা প্রায় ৪শতাধিক।
এব্যাপারে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম জানান, এমন অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সম্প্রতি মাটিখেকো চক্রের এক সদস্যকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। এক্ষেত্রে ভূক্তভোগী কৃষকমহল কর্তৃক সংশ্লিষ্ট প্রশাষক বরাবর লিখিত অভিযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET