১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রামপালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ৩০ ২০২৫, ২২:২৯ | 687 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রামপালে বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদৎবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকাল ৪ টায় রামপাল উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপর এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা বিএনপি’র  আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাসামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অথিতির বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সদস্য এ্যাডভোকেট মো. বোরহান খান, উপজেলা যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মোড়ল, উপজালা যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বাবু, ফকির শাহাদাৎ হোসেন, যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, যুগ্ম আহবায়ক মো. শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক আলী আকবর সম্রাট।
 উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী ওজিয়ার রহমান, সদস্য সচিব মো. মাজহারুল ইসলাম ইয়ামিন,
মৎসজীবি দলের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান,
উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তারিকুল ইসলাম শোভন প্রমুখ।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বাংলাদেশীদের মুক্তি দিয়েছিলেন। তিনি কৃষিতে বিপ্লব সাধিত করেছিলেন। তার ১৯ দফা কর্মসূচী ছিল বাংলার মুক্তির সনদ। তারই পথ ধরে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ ধরে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বিপন্ন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জীবন বাজি রেখেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া এদেশের মানুষের জন্য জীবন দিয়েছিলেন। তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কারাবরণ করেছেন। দেশ থেকে বিতাড়িত হয়েছেন কিন্তু স্বৈরাচারীদের কাছে মাথা নত করেননি। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET