এলিট ফোর্স র্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন “আল্লাহর দল” এর কর্মপরিকল্পনা ও অপতৎপরতার সম্পর্কে গোয়েন্দা সূত্রে জানতে পেরে র্যাব তার গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গত ০৯ (ডিসেম্বর) রাত ১০:১০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আল্লাহর দল” এর ০১ জন সক্রিয় সদস্য মোঃ রবিউল ইসলাম (টুটুল) (৩৫), পিতা- মৃত খোদাবক্স মালিতা, সাং-বুড়িপোতা, থানা ও জেলা-মেহেরপুর কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ রবিউল ইসলাম (টুটুল) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন “আল্লাহর দল” সংগঠনের সমর্থন এবং এর কর্মকান্ডকে গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে প্রচারণা চালিয়ে আসছে । সে বর্তমানে সংগঠনের মেহেরপুর জেলার প্রধান (সহবিভাগ) হিসেবে আছে। জিজ্ঞাসাবাদে আরোও জানা যায় যে, গত ২৮ নভেম্বর ২০১৯ তারিখ রাতে চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন জাফরপুর সাকিনস্থ নুরনগর জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠে “আল্লাহর দল” এর যে গোপন বৈঠক হয় সেখানে সে উপস্থিত ছিল। ঐদিন র্যাবের অভিযান পরিচালনাকালে টুটুল কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম এর জন্য চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়।









