১৬ ডিসেম্বর সারা দেশের ন্যায় লালমনিরহাটে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়। দিবসটি পালনে জেলা প্রশাসন এর আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি, শহীদদের স্মরণে পূস্পস্তবক অর্পণ,শেখ কামাল স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপ্লে প্রদর্শণ,মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে বিজয় র্যালী ,মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শহীদের স্মরণে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আবু জাফর, জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মতিয়ার রহমান,সড়ক বিভাগ লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম পুস্পস্তবক অর্পণ করেন।
অপরদিকে লালমনিরহাটে ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ মহান বিজয় দিবসে অংশগ্রহন করেন। সোমবার সকাল ৯টায় সংগঠনটির লালমনিরহাট জেলা কার্যালয় হতে মহান বিজয় দিবসের একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের লালমনিরহাট জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলু, সাধারণ সম্পাদক শিল্পী তরণী কান্ত , জেলা কমিটির সদস্য হয়রত আলী ও উপজেলা কমিটির সদস্য আঃ আলিমসহ অন্যান্য সদস্য উপস্থিত প্রমূখ।









