, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • শার্শায় পাত্রী দেখতে এসে ডাকাতি করলো এক প্রতারক পাত্র পক্ষ




শার্শায় পাত্রী দেখতে এসে ডাকাতি করলো এক প্রতারক পাত্র পক্ষ

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০২০, ১২:১২ | 870 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের

শার্শায় কলেজপড়ুয়া মেয়েকে দেখতে এসে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক পাত্র প্রতারক চক্রের বিরুদ্ধে।

 

রোববার (২০ সেপ্টেম্বর) বিকালে শার্শা উপজেলার সেতাই গ্রামের পল্লী চিকিৎসক শাহাবুল ইসলামের বাড়িতে ঘটে।

 

প্রতিবেশীরা জানায়, সেতাই গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে পল্লী চিকিৎসক শাহাবুল ইসলামের বাড়িতে একজন লোক আসেন তার কলেজপড়ুয়া মেয়েকে দেখতে বিয়ে দেয়ার উদ্দেশ্যে। ওই ব্যক্তি নিজেকে ‘সেনাবাহিনীর অফিসারের বাবা’ পরিচয় দেন।তিনি শাহাবুলকে বলেন, আপনার মেয়েকে পুত্রবধূ করতে চাই। মেয়েকে দেখেও খুব পছন্দ হয়েছে। পরে তিনি ফোনে কথিত ছেলের মায়ের সঙ্গে কথা বলে ছেলেকে নিয়ে আসতে বলেন।

 

এদিকে শাহাবুল মেয়েকে দেখতে সম্ভাব্য নতুন আত্মীয় আসছেন জেনে তাদের জন্য নাস্তার ব্যবস্থা করতে বাগআঁচড়া বাজারে যান।পরিবারের অন্যরা ঘর-বাড়ি গোছাতে ব্যস্ত হয়ে ওঠেন। সেই সুযোগে প্রতারক ঘরের আলমারি থেকে নগদ ৮৪ হাজার টাকা, ২টি সোনার চেইন,৫ জোড়া কানের দুল,২ জোড়া সোনার রুলি,৩টি সোনার আংটি এবং ৪টি সোনার নাকফুল হাতিয়ে নেন। এরপর তিনি ‘ছেলের মা আর ছেলে আসছে, তাদের এগিয়ে নিয়ে আসতে যাচ্ছি’ কথা বলে কৌশলে পালিয়ে যায়।

 

ভুক্তভোগী পল্লী চিকিৎসক শাহাবুল ইসলাম বলেন, ডাক্তারির পাশাপাশি ‘আমি বিকাশ এজেন্টের ব্যবসা করি। আমার বাড়িতে সব সময় নগদ টাকা থাকে, এটা গ্রামের সবাই জানে। অবশ্যই এই প্রতারককে এলাকার কেউ ঠিকানা দিয়ে পাঠিয়েছে এবং সে এ চক্রের সঙ্গে যুক্ত আছে। আমি বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ করেছি। পুলিশ তদন্ত করলে সব বেরিয়ে আসবে।

 

এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির  তদন্ত কেন্দ্রের কর্মকর্তা উত্তম কুমার মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET