, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • শার্শায় নব নির্মিত ৪ তলা স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করেন এমপি শেখ আফিল উদ্দিন




শার্শায় নব নির্মিত ৪ তলা স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করেন এমপি শেখ আফিল উদ্দিন

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০২০, ২০:১৭ | 877 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর স্কুল এন্ড কলেজের  নব নির্মিত ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় লক্ষনপুরে বিদ্যালয়ের ভবনটির উদ্বোধন করেন যশোর-৮৫/১ সংসদ শেখ আফিল উদ্দিন।EED এর তত্বাবধানে লক্ষনপুর স্কুল এন্ড কলেজের ৪ তলা নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য ব্যয় করা হয়েছিল প্রায়২ কোটি ৭৮ লক্ষ টাকা।

 

উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ আফিল উদ্দিন বলেন, শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেকটি বিদ্যালয়ে আমরা নতুন নতুন ভবন দিচ্ছি। যাতে শিক্ষক-শিক্ষার্থীরা নির্বিঘ্ন তাদের পাঠদান কার্যক্রম পরিচালনা করতে পারে। প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে; কারণ আজকের কোমলমতি শিশুরাই আগামী দিনের ভবিষ্যত।

 

প্রধান অতিথী আরো বলেন শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিকতা আবশ্যক। বর্তমান আওয়ামীলীগ সরকার শিক্ষা খাতে বিশেষ বরাদ্দ দিয়ে বিশেষ অবদান রেখেছে। নিজের প্রতিভাকে বিকোশিত করতে হলে শিক্ষা জীবন থেকেই নিজেকে গড়তে হবে। শিক্ষার্থীদের প্রতিভাকে বিকোশিত করতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। শেখ হাসিনার লক্ষ্য দেশের জনগনের উন্নয়ন, তারই ধারাবাহিকতায় আজকের এই নব নির্মিত ভবন ও শিক্ষার উন্নয়ন৷

 

শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন,শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান, যশোর জেলা আঃলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা সরদার অলোক, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ আনোয়ারা খাতুন ,এ ছাড়াও উপস্থিত ছিলো শার্শা উপজেলা আওয়ামী লীগের নেত্রীবিন্দ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET