১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শাহজাদপুরের তালগাছিতে মাটিবোঝাই ট্রাকচাপায় নিহত-১

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ১০ ২০২১, ১৮:৩৬ | 876 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। বুধবার দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুর উপজেলার তালগাছী কবরস্থান সংলগ্ন স্থানে ইটভাটার মাটি বোঝাই ট্রাক চাপায় আমজাদ হোসেন (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। নিহত আমজাদ হোসেন উপজেলার চরনবীপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে বলে জানা গেছে। এলাকাবাসী জানায়, এদিন দুপুরে ভ্যানযোগে আমজাদ তার মাকে নিয়ে গাড়াদহ ইউনিয়ন পরিষদে বয়ষ্কভাতা কার্ড আনতে যাচ্ছিলো। ভ্যানটি বগুড়া-নগরবাড়ী মহাসড়কের তালগাছী কবরস্থান সংলগ্ন স্থানে পৌঁছালে মাটি বোঝাই একটি ট্রাক চাপায় ঘটনাস্থলেই আমজাদ মারা যায়। হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ নূরুন্নবী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET