লালমনিরহাট প্রতিনিধি ঃ শহরের ঐতিহ্যবাহী শেখ শফিউদ্দিন কমার্স কলেজে শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা, গাছের চারা রোপন ও বই বিতরন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে কলেজের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু জাফর। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট বিজ্ঞানী ও জিনতত্ত্ববিদ, ব্রাডফোর্ট বিশ্ববিদ্যালয়, লন্ডন, ইংল্যান্ড প্রফেসর ড. তালাত নাসিম সুইন। বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি শিল্পপতি শেখ আব্দুল হামিদ বাবু, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কানু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এন্তাজুর রহমান। এর আগে
কলেজ মাঠে কয়েকটি বৃক্ষের চারা রোপন করেন অতিথিবৃন্দ। পরে স্থানীয় সংগঠন তারুন্যের
আলো সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে ৫শতাধিক চারা গাছ বিতরন
করা হয়।








