২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড বাড়াতে হবে:শিক্ষামন্ত্রী




শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড বাড়াতে হবে:শিক্ষামন্ত্রী

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০ ২০১৮, ২১:০৪ | 1042 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি:- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ক্রীড়ানুশীলনের বিকল্প নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, খেলাধুলার পাশাপাশি শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকান্ড শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং ছেলেদের পাশাপাশি মেয়েরাও ইতোমধ্যে প্রশংসীয় সাফল্য অর্জন করার বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। তাই শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড বাড়াতে হবে। গতকাল রবিবার বেলা ১১টার সময় রাজশাহীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ৪৭তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে হবে। এজন্যই পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে। নিজেদের জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দেশপ্রেমে উজ্জীবিত দক্ষ নাগরিক ও ভাল মানুষ হিসেবে তৈরি করতে হবে। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। উক্ত অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ শামছুল হুদা সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জিয়াউল হক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান একেএম ছায়েফ উল্যাহ, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ প্রমুখ। জাতীয় পর্যায়ে চারটি ইভেন্টে মোট ৫২৮ জন শিক্ষার্থী ৪৭তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করছে। ৪ অক্টোবর পর্যন্ত চূড়ান্ত পর্বের খেলা চলবে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET