১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • শিল্পী রানি’র চিকিৎসার জন্য গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর নগদ উপহার প্রদান




শিল্পী রানি’র চিকিৎসার জন্য গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর নগদ উপহার প্রদান

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২৫, ২২:৩৯ | 921 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ির গুইমারা উপজেলার ডাক্তার টিলার বাসিন্দা জরায়ু ক্যান্সারে আক্রান্ত বাধন ডালির মমতাময়ী মাতা শ্রী শিল্পী রানি ডালির চিকিৎসার জন্য নগদ টাকা উপহার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখা।

১০ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো.রফিকুল ইসলামের নেতৃত্ব জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল শ্রী শিল্পী রানি ডালির বাসায় গিয়ে এই নগদ সহায়তা তুলে দেন। প্রতিনিধিদলে অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা জামায়াতে ইসলামীর তথ্য ও মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিক, ইসলামী ছাত্র শিবিরের গুইমারা উপজেলা সভাপতি মইন উদ্দিন,উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আব্দুল আজিজ, সদর ইউনিট জামায়াতের সেক্রেটারি আবুল হোসেন (বাবু), মোস্তাফিজুর রহমান আরিফ,সিন্দুকছড়ি ইউনিট জামায়াতে ইসলামীর সেক্রেটারি আমিনুল ইসলাম রোজ, জামায়াত নেতা রাজু আহমেদসহ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল।

এসময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, কে কোন ধর্মের অনুসারী সেইটা মূখ্য বিষয় নয়। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মানুষ। মানবতার কল্যানে ধর্ম বর্ণ নির্বেশেষে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের ক্ষুদ্র সামর্থ্যরে আলোকে আমরা সেই চেষ্টা অব্যাহত রেখেছি। এসময় জামায়াত নেতৃবৃন্দ সামর্থ্যবানদের শ্রী শিল্পী রানি ডালির পরিবারের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।এসময় বাধন ডালি সহ তার পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET