, , ,

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • “শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়নের এক বিষ্ময়কর বাংলাদেশ দেখতে পাবে সারাবিশ্ব”মোস্তাফিজুর রহমান ফিজার এমপি




“শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়নের এক বিষ্ময়কর বাংলাদেশ দেখতে পাবে সারাবিশ্ব”মোস্তাফিজুর রহমান ফিজার এমপি

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১০ ২০২১, ১৮:৫৩ | 921 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়নের এক বিষ্ময়কর বাংলাদেশ দেখতে পাবে সারা বিশ্বের মানুষ। সব সূচকেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশে সব রাজনৈতিক দল তাদের কর্মকা- পরিচালনা করছেন নিজের মতো করে। কিন্তু কিছু মানুষ সরকারের বিরোধীতা করে দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সারাদেশের মানুষের কোনো সমস্যা না থাকলেও কিছু মানুষ বিরোধীতা করছেন,তাদের অসুবিধার কারণে। এরা একাত্তরেও বিরোধীতা করেছে,এখনো বিরোধীতা করছে। এদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মানতে হবে। আমরা যদি সবাই ঠিকমতো মাস্ক ব্যবহার করি, স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে করোনা এদেশ থেকে বিদায় নিবে।
শনিবার সকাল ১১টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে ১০ লাখ টাকা ব্যয়ে ফুলবাড়ী কেন্দ্রীয় শ্যামা কালী মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধনকালে উপরোক্ত কথা বলেন সাবেক মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এসময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল। তিনি বলেন, আমাদের দেশের ইতিহাস,ঐতিহ্য রক্ষায় পুরোনো মন্দিরগুলোকে সংস্কার করতে হবে। যাতে করে আমাদের টেরাকোটার নির্মিত সুন্দর ধর্মীয় উপাসনালয় গুলো বিলীন হয়ে না যায়।

এসময় তিনি আরো বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ শান্তিতে বসবাস করছে, তখন ধর্মীয় লেবাসে মৌলবাদীরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। গুটি কয়েক মানুষের কারণে বাংলাদেশের উন্নয়ন ব্যাহত হতে পারেনা। তাদের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে। বাংলাদেশ শান্তির দেশ, বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবার দেশ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, দিনাজপুর জেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্য প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ধীমান চন্দ্র সাহা, যুগ্ম আহবায়ক আনন্দ কুমার গুপ্ত প্রমুখ।
এর আগে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে ১০ লাখ টাকা করে ব্যয়ে উপজেলার ব্রক্ষচারি শিব মন্দির এবং এলুয়াড়ি ইউনিয়নের খাজাপুর শ্যামা কালী মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন করেন অতিথিদ্বয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET