, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • শৈলকুপায় বিষাক্ত সাঁপের ছোবলে আবারো বিনা চিকিৎসায় শিশুর মৃত্যু




শৈলকুপায় বিষাক্ত সাঁপের ছোবলে আবারো বিনা চিকিৎসায় শিশুর মৃত্যু

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০১৯, ০৯:২১ | 894 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্টাফ রিপোটার্র, ঝিনাইদহঃঝিনাইদহের শৈলকুপায় আবারো বিষাক্ত সাঁপের ছোবলে শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বগদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু হাসান উদ্দিন (৯) ঐ গ্রামের দবির উদ্দিনের ছেলে।জানা যায়, বুধবার গভীর রাতে বগদিয়া গ্রামে নিজ ঘরে শিশু হাসান ঘুমিয়ে ছিলো। ঘুমন্ত অবস্থায় তাকে বিষাক্ত সাঁপ দংশন করে। এসময় তার চিৎকারে বাড়ীর লোকজন উঠে এসে হাসানকে উদ্ধার করে শৈল কুপা হাসপাতলে নিয়ে যায়। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। এদিকে হাসপাতালে এ্যান্টি ভেনম না থাকায় বিষাক্ত সাঁপের ছোবলে বিনা চিকিৎসায় গত এক মাসে উপজেলার বিভিন্ন গ্রামে ৭ জনের মৃত্যু হয়। যে কারনে হাসপাতালে এ্যান্টি ভেনম রাখার দাবীতে গত মঙ্গলবার শৈলকুপা উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সংবাদটি বিভিন্ন টিভি চ্যানেল ও পত্র-পত্রিকায় গুরুত্ব সহকারে প্রকাশ পায়। ফলে পরদিনই ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা রাশেদ আল মামুনের হাতে তুলে দেন। এরপরও বিনা চিসিৎসায় সাঁপের কাম ড়ে শিশু হাসানের মৃত্যু হয়। এ ব্যাপারে শৈলকুপা হাসপাতা লের আরএমও ডাঃ রকিব উদ্দিন রনি জানান, হাসপাতালে এ্যান্টিভেনম বুঝে পেলেও তা প্রয়োগ কারী চিকিৎসক নেই। যে কারনে আমরা সাঁপে কাটা রোগীর চিকিৎসা দিতে ব্যর্থ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET