১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে অগ্নিকান্ডে গুদাম পুড়ে ছাঁই

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৯ ২০২০, ১৯:১৫ | 1053 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার বরমি ইউনিয়নের পাঠানটেক গ্রামে বরমী কলেজ সংলগ্ন প্রবাসী রাসেল মোড়লের বাড়িতে এ ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রামপ্রসাদ পাল অগ্নিকান্ডের তথ্য নিশ্চিত করে জানান, বরমি বাজারে কলেজ সংলগ্ন সাতখামাইর রোডে একটি ওয়ালটনের গোডাউনে অগ্নিকান্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে দুই  ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের দুইটি  ইউনিট। তবে আগুনের সূত্রপাতের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। এ ছাড়া ক্ষয়ক্ষতির কোনো খবরও জানাতে পারেননি তিনি।

ওয়ালটন শোরুম এর ম্যানেজার ইব্রাহিম খলিল জানান, দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET