, , ,

শিরোনামঃ-
  • হোম
  • ধর্ম ও জীবন
  • শ্রীপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে পুজা মন্ডপে টি-শার্ট বিতরণ




শ্রীপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে পুজা মন্ডপে টি-শার্ট বিতরণ

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১০ ২০২১, ১৯:১৭ | 1102 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং এর পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টি-শার্ট বিতরণ করা হয়েছে। রোববার সন্ধ্যায় শ্রীপুর পৌর এলাকার রেলগেইট সংলগ্ন কমিউনিটি পুলিশিংয়ের কার্যালয়ে টি-শার্ট বিতরণ করা হয়।

শ্রীপুর উপজেলার ৫১টি পূজা মন্ডপে ৫০০টি টি-শার্ট বিতরন করেন শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং এর প্রধান শ্রীপুর থানার ইন্সপেক্টর অপারেশন গোলাম সারোয়ার, সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ফকির ও সাধারণ সম্পাদক মাসুদ আলম ভাঙ্গী। বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে উপহারগুলো তুলে দেয়া হয়, প্রতিটি পুজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পৌঁছে দেয়ার জন্য ।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দীপু, উপজেলা  থেকে আগত বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET