১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৫ ২০২৩, ১৭:০৮ | 1119 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্যাটারি চালিত অটো রিক্সা চাপায় ও দুপুরে কাভার্র্ডভ্যান চাপায় আরেক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিক্সার ছয় যাত্রী আহত হয়েছে। এদিকে কাভার্ডভ্যানটিকে জব্দ ও তার চালকে আটক করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।

অটো চাপায় নিহত শিশু মাহিয়া আক্তার (৯) ময়মনসিংহের পাগলা থানার আমিনুল ইসলামের মেয়ে। সে মাওনা এলাকার শ্যারস স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল, মাহিয়া পরিবারের সাথে শ্রীপুরের মুলাইদ গ্রামে বসবাস করতো। সকাল ৮টায় উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কে পল্লী বিদুৎ মোড় এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সা চাপায় মাহিয়া মারা যায়। এদিকে কাভার্ডভ্যান চাপায় নিহত রাহাত (৮) ময়মনসিংহ জেলার পাগলা থানার কুরচাই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে পরিবারের সাথে টঙ্গীর এলাকায় থেকে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়তো। দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে কভার্ডভ্যান চাপায় রাহাত নিহত হয়।

রাহাতের স্বজনদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, নিহত রাহাতের বাবা পরিবার নিয়ে টঙ্গী এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের পাগলা থানার কুরচাই গ্রামের যাওয়ার জন্য মায়ের সাথে বাসযোগে টঙ্গী থেকে মাওনা চৌরাস্তায় নামে। পরে মা-ছেলে মহাসড়ক পাড় হওয়ার সময় একটি কভার্ডভ্যান রাহাতকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় কভার্ডভ্যানের চালক মো. ফারুক (৩০) কে আটক করা হয়েছে। তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার নিমদারচর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

অপরদিকে, সকালে স্কুলে যাওয়ার পথে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় মাহিয়া আক্তার নামে এক শিশু নিহত হয়েছে। মাহিয়ার বাবা আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। এসময় মাহিয়া মাওনা-বরমী আঞ্চলিক সড়ক পাড় হওয়ার সময় টেপিরবাড়িগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। মাহিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নিলে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, নিহতের পরিবারকে থানায় যেতে বলা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET