, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০১ ২০২০, ২২:২৬ | 798 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“মুজিববর্ষের আহবান, যুব কর্মসংস্থান” এই স্লোগানকে সামনে রেখে শ্রীপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১১.০০ ঘটিকায় শ্রীপুর উপজেলা অডিটরিয়ামে যুব প্রশিক্ষণ কেন্দ্রে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ঋণের চেক বিতরণ, সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. সামসুল আলম প্রধান, পৌর মেয়র আলহাজ্ব মো: আনিসুর রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা নাসরিন,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম ওবায়দুল বাসারসহ প্রমুখ।

এ সময় বক্তারা যুবদের প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে নিজেদের পাশাপাশি আরও অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান।

পরে একটি র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET