দৈনিক ভোরের দর্পণের শ্রীপুর প্রতিনিধি এমদাদুল হকের সভাপতিত্বে গফরগাঁও
প্রতিনিধি আব্দুল আজিজের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসাইন। এসময় আরও উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর বিএনপি’র সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহফুল হাসান হান্নান, সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ কাজল, সাধারণ সম্পাদক জামাল
উদ্দিন, দৈনিক আমাদের সময় পত্রিকার সদর প্রতিনিধি ফয়সাল আহমেদ, বাংলাদেশ
জার্নালের আনিছুর রহমান শামীম, ঢাকা পোস্টের শিহাব খান, আজকের পত্রিকার
রাতুল মণ্ডল, দৈনিক আমার বার্তার সাইফুল আলম সুমন, দৈনিক সময়ের আলো’র
মেহেদী হাসান লিটন, প্রতিদিনের সংবাদের আশরাফুল ইসলাম, দৈনিক খোলা কাগজের শ্রীপুর প্রতিনিধি আব্দুল্লাহ্ আল মামুন,
সাংবাদিক অ্যাডভোকেট হাবিবুর রহমান, পর্যটক শাফি কামাল ও সংবাদ মোহনার
হুমায়ুন ফরিদ।
আলোচনা সভার পর মিলাদ, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।









