১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় কৃষকলীগ নেতা নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৯ ২০২১, ২১:১১ | 925 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে মায়ের জন্য ঈদ সামগ্রী পৌঁছে দিতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন কৃষকলীগ নেতা মো. কবির হোসেন (৪৫)। সোমবার দুপুরে শ্রীপুর পৌর সভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত কবির হোসেন শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি।

নিহতের ভাই রফিকুল ইসলাম জানান, দুপুরে মায়ের জন্য ঈদ সামগ্রী পৌঁছে দিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়ি বেলতলী যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় একটি কারখানার সামনে তার মোটরসাইকেলকে একটি লরি চাপা দিলে তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে যান, পরে একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। দুর্ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তা আল হেরা হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো, আইনুল হাসান জানান,২০১৪ সাল থেকে অদ্যবধি পর্যন্ত উপজেলা কৃষকলীগের সভাপতির দায়িত্বে ছিলেন মো. কবির হোসেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ধাক্কা দেয়া অজ্ঞাত লড়ি গাড়িটি জব্দ করা যায়নি। তবে যে কাভার্ড ভ্যানটি চাপা দিয়েছে সেই কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET