গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৪ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেইলদিয়া বাপ্তা সড়কের বইড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আশরাফুল আলম (২৫) উপজেলার কাওরাইদ ইউনিয়নের বইড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে। সে মোটরসাইকেলে করে যাত্রী পরিবহনের কাজ করতো।
স্থানীয় জানান, আশরাফুল আলম একটি মোটরসাইকেল করে যাত্রী পরিবহন করতো। আজ দুপুরের পর বাড়ির উদ্দেশ্যে কাওরাইদ বাজার থেকে রওনা হয়। মোটরসাইকেল অতিরিক্ত গতি অতিরিক্ত থাকায় তার বাড়ির পাশে একটি নালায় ছিটকে পড়ে যায়। এরপর স্বজনরা তাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় প্রথমে বরমী বাজারে একটি হাসপাতালে ও পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, দুর্ঘটনার শিকার ব্যাক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সে মাথায় ও বুকে প্রচন্ড আঘাত পেয়েছে। মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, পরিবারের পক্ষ হতে কোন ধরনের অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।









