, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ৩১ ২০২১, ১৪:৪৮ | 958 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মিঠুন (১৯) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে । রোববার সকাল ১০ঘটিকার সময় উপজেলার সাতখামাইর-বরমী আঞ্চলিক সড়কের চেরাগ আলী মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিঠুন পাশর্^বর্তী কাপাসিয়া উপজেলার চৌরা পাড়া এলাকার আবুল হারিছ মিয়ার ছেলে।

শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার জানান, সকাল ১০টার দিকে মোটরসাইকেলটি মাজার সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি পিলারের সাথে ধাক্কা খেয়ে রাস্তার ছিটকে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET