২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • সত্য প্রচার করা প্রয়োজন সাদা মাছির আক্রমণেই নারিকেল গাছের পাতা সাদা! গুজবে বিভ্রান্ত না হওয়ার আহবান




সত্য প্রচার করা প্রয়োজন সাদা মাছির আক্রমণেই নারিকেল গাছের পাতা সাদা! গুজবে বিভ্রান্ত না হওয়ার আহবান

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৭ ২০২০, ১৫:৩৮ | 1056 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন নারিকেল গাছের পাতা সোমবার রাতে সাদা দেখা যাওয়ায় অনেকে বিভ্রান্তির মধ্যে পড়েছেন। কৃষি বিভাগের বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রতি বছর এ ঋতুতে সাদা মাছির আক্রমণে রাতে নারিকেল গাছের পাতা সাদা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন সচেতন মহল।

জানা গেছে, নারিকেল বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকারী ফসল। নারিকেলের বহুবিধ ব্যবহারের জন্য নারিকেল গাছকে কল্পবৃক্ষ বা স্বর্গীয় বৃক্ষ বলা হয়। ঔষধি গুণসম্পন্ন পানীয় হিসেবে ব্যবহারের পাশাপাশি নারিকেল দিয়ে বিভিন্ন রকম সুস্বাদু খাদ্য তৈরি হয়। এরমধ্যে পিঠা ও মোয়া অন্যতম। এদিকে সোমবার রাতে উপজেলার বিভিন্নস্থানে নারিকেল গাছের পাড়া সাদা দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ এ তথ্য ছড়িয়ে পড়লে চারদিকে আতঙ্ক শুরু হয়। কেউ কেউ এটাকে আল্লাহর গজব বা কিয়ামতের আলামত বলেও উল্লেখ করেন।

উদ্ভিদ বিশেষজ্ঞরা বলেছেন, নারিকেল গাছের পাতায় সাদা মাছি জন্মের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে একটি স্ত্রী কীট পুরুষ কীটের সাথে মিলিত হতে পারে এবং বেশীর ভাগ ক্ষেত্রে তাদের ডিম পাতায় রেখে দেয়। ডিম ফোটার আগে প্রথমে ফ্যাকাশে হলুদ বর্ণ ধারণ করে তারপর ধূসর বর্ণের হয়।

 

নতুন জন্মানো শূককীট, এটি প্রায়শই ক্রলার নামে পরিচিত। এটি কেবল সচল অপরিণত জীবন-পর্যায়। প্রথম এবং দ্বিতীয় লার্ভা চক্রের মধ্যবর্তী সময় এর চেহারা হালকা হলুদ/স্বচ্ছ সাদা, সমান তলে থাকে যা খালি চোখে পার্থক্য করা কঠিন। চতুর্থ এবং চূড়ান্ত অপরিণত জীবন পর্যায়ে যা ‘পিউপা’ নামে পরিচিত। এ সময় লার্ভা পুরু এবং পাতার পৃষ্ঠ থেকে উত্থিত হওয়ার কারণে যৌগিক চোখ এবং শরীরের অন্যান্য টিস্যুগুলি দৃশ্যমান হয়। তবে নারিকেল গাছের পাতায় সাদা মাছির আক্রমণ একটা স্বাভাবিক ব্যাপার। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রত্যেকের উচিত সত্য তথ্য প্রচার করা।

 

এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মজুমদার বলেন, ‘মিনি বাগ বা সাদা মাছির আক্রমণে প্রতি বছর এমন সময়ে রাতের বেলায় নারিকেল গাছের পাতা সাদা দেখা যায়। এ পোকা পাতার রস খায়। একটু ভালো করে খেয়াল করলে পোকা স্পষ্টভাবে দেখা যায় বলেও তিনি দাবি করেন। তাঁর বক্তব্যের পর অনুসন্ধান চালিয়ে নারিকেল গাছের পাতায় সাদা মাছি বা পোকা দেখা গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET