সমরের হুইসেল
তুই কি জানিস?
সমুদ্রের অতুল গভীরে হারিয়ে গিয়ে
খুঁজে পাই প্রশান্তির নিরব গালিচা,
কারণ তোমাদের স্বার্থের হুলিয়া
বেশ্যা ও বন্য পশুরের চেয়ে অধম চেতনা
হাসিয়ে ভাসিয়ে এভারেস্টে নিয়ে যায়।
তুই কি জানিস?
ধরনীর চাকচিক্যে নর্তকীর ধূলায়
কখনো ভেঙ্গে যায় না তাসের ঘর,
হাসতে হাসিতে পাগল হয়ে যাই
যখন তোদের চলনা প্রতিফলিত হয়
বাঙালির ঘরে জন্ম নিয়ে হলে অমানুষ।
তুই কি জানিস?
অমাবস্যার অন্ধকারে খুজে পাই পথ
যে পথে বিজয় এনেছে অসংখ্য কাফেলা,
আমরাই গড়েছি সভ্যতার নব দিগন্ত
শিয়াল-কুকুরের তান্ডবে ক্ষনিক অবসর
আবার আসিবে ডাক সমরের হুইসেল।








