মোঃ তুষার আহমেদ:
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদীনাতুল উলূম কওমি মাদ্রাসায় উপস্থিত হয়ে নিজেকে নবী- রাসূল দাবি করায় ছাত্রদের হাতে আরিফুল ইসলাম (৩২) নামের এক যুবক আটক।
মঙ্গলবার ( ২৪ জুন) দুপুরে সলঙ্গার সদর মাদীনাতুল উলূম কওমি মাদ্রাসায় গিয়ে শ্রেণীকক্ষে উপস্থিত হয়ে ছাত্রদের কাছে খাতায় নোট করে নিয়ে আসা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। কথোপকথনের এক পর্যায়ে সে বলে ওঠে কোরআন শরীফয়ে নাকি বেশ কিছু অংশ ভুল আছে। এক আয়াতের সাথে আরেক আয়াতের কিছু অসংগতি রয়েছে। বাগবিতণ্ডের একপর্যায়ে বলে বসে আমি নবী ও রাসূল। পরবর্তীতে মাদ্রাসার উপস্থিত ছাত্র-শিক্ষক ও জনগণ উত্তেজিত হলে হালকা শাস্তি দিয়ে আইন নিজের হাতে না নিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
জানা যায়, ভিকটিম আরিফুল ইসলাম তাড়াশ উপজেলার সোলাপাড়া গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।
এ ব্যাপারে সোলাপাড়া গ্রামের খাইরুল ইসলাম জানান,বেশ কিছুদিন যাবত আরিফুল ইসলাম মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আমার জানা মতে ছেলেটা অনেক ভালো ও সু-শিক্ষিত। মানসিক ভারসাম্য হারানোর কারণে এমন কাজ করেছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে থানায় নিয়ে আসি। পরে চিকিৎসার জন্য শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Please follow and like us:









