৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সলঙ্গায় হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম নারীর অনশন




সলঙ্গায় হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম নারীর অনশন

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : জুন ১৪ ২০২৫, ১৯:১৩ | 768 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ তুষার আহমেদ:

সিরাজগঞ্জের সলঙ্গায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে অনশন করেছে ৩২ বছর বয়সী এক মুসলিম নারী।
আজ শনিবার (১৪ জুন ) সকালে ধুবিল ইউনিনের শ্যামের ঘন গ্রামের দীনেশ চন্দ্রের বাড়িতে সিরাজগঞ্জের বেলকুচি এলাকার তানজিলা আক্তার দুই বছরের প্রেমের সম্পর্কের দাবি নিয়ে অনশন করেছে।
এ ব্যাপারে ভূক্তভোগী নারী জানান, পরিচয়ের এক পর্যায়ে উজ্জ্বল চন্দ্ররের সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উজ্জ্বল চন্দ্র মুসলমান হয়ে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে দুই বছরে বিভিন্ন সময় আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক করে। মোটরসাইকেল কেনাসহ বিভিন্ন কাজের কথা বলে আমার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছে উজ্জ্বল চন্দ্র। পরবর্তী সময়ে আমি বিয়ের কথা বললে তার পরিবারের মেনে নিবে না বলে সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয়। অথচ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে আমাকে অসংখ্যবার ধর্ষণ করেছে। সে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় বাধ্য হয়ে প্রেমিক উজ্জ্বল চন্দ্রের বাড়িতে বিয়ের দাবি নিয়ে আমি অনশন শুরু করছি।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের দাবি নিয়ে অবস্থানরত ওই নারী তানজিলা আক্তার তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে এবং চাকরিরত অবস্থায় উজ্জ্বল চন্দ্রের সাথে পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এ বিষয়ে অভিযুক্ত উজ্জ্বল চন্দ্ররের কাছে জানতে চাইলে তিনি প্রেমের সম্পর্ক অস্বীকার করে জানান, মেয়েটির সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET