রোববার (১৮ জুন) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত শ্রীপুরে কর্মরত সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা নৃশংস এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান।সাংবাদিককে অন্যায়ভাবে নির্যাতন, মামলা-হামলা ও হত্যার ঘটনা উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। এটা দেশের সার্বভৌমত্বের ও স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি । সরকারকে সাংবাদিকদের সুরক্ষায় আইন নিয়ে আগামী সংসদে আলোচনার আহ্বান জানানো হয়। এ বর্বরচিত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত প্রধান আসামি গ্রেফতারকৃত মাহমুদুল আলম বাবুকে দ্রুত আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
পরে বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এর আগে বুধবার (১৪ জুন) রাতে বকশিগঞ্জের পাথাটিয়া এলাকায় অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যান। এ অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।









